আ'লীগের লুটপাটের কারণেই লোডশেডিং : আমির খসরু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের লুটপাটের কারণেই লোডশেডিং : আমির খসরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪ ২:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪ ২:৩৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের লুটপাট আর দুর্নীতির কারণেই দেশের মানুষকে লোডশেডিংসহ অরাজক পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দুটি দলের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

আমির খসরু বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে একদিনে সব সমস্যার সমাধান সম্ভব নয়। কার্যকর পদক্ষেপ নিতে তাদের কিছু সময় দিতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার গঠন করা হবে বলে জানান এই বিএনপি নেতা।

এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও চক্রান্তকারীরা বসে নেই। উল্টো নানা অপকর্মে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। এ বিষয়গুলোতে নজর রাখার পাশাপাশি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ভিপি নুর ও রাশেদ খানের নেতৃত্বে গণঅধিকার পরিষদের ১২ সদস্যের প্রতিনিধি দলের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। এর আগে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইসমাইল সম্রাটের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে বিএনপি। প্রতিনিধি দলে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ৪ জন সংগঠক ছিলেন। অন্যদিকে উভয় বৈঠকে আমির খসরুর সাথে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ