আ'লীগের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সোয়া ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই বৈঠক হচ্ছে।

এর আগে বেলা ১১টা ১০ মিনিটে আওয়ামী লীগের কার্যালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আওয়ামী লীগের পক্ষে বৈঠকে উপস্থিত রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন মার্কিন রাষ্ট্রদূত ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ