আ’লীগ চলে গেছে, অন্যরা ডাকাতি করছে: কর্ণেল অলি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ চলে গেছে, অন্যরা ডাকাতি করছে: কর্ণেল অলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ ৩:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ

 

চট্টগ্রাম প্রতিনিধি

আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু অন্যরা ডাকাতি করছে, চাঁদাবাজি করছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেন, তাহলে লাভটা কী? দেশ শান্তিতে থাকতে হবে। ইউনিয়ন নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে। মেম্বার-চেয়ারম্যানকে ঠিকভাবে নির্বাচিত করতে হবে। আবেগের বদলে বিবেককে কাজে লাগাতে হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) চন্দনাইশের বৈলতলী ইউনিয়নে এলডিপি ও তার অঙ্গসংগঠনের সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের সমস্যাগুলোর সমাধান হবে না। শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে কোনো সরকার এলে তাও সমস্যার সমাধান করবে না।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, থানায় পুলিশ আছে, কিন্তু কাজ করছে না। প্রশাসন আছে, কিন্তু তারা কাজ করছে না। যারা সরকারে আছেন, তাদের কথা কেউ শুনছে না।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এপিপি মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম. এয়াকুব আলী, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল প্রমুখ। অনুষ্ঠানে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম উদ্বোধন করেন।

সম্মেলনে এনামুল হক বৈলতলী ইউনিয়ন এলডিপির সভাপতি এবং নুরুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ