আ'লীগ ঠেকাতে বাঁশের লাঠি হাতে রাজপথে জুলাই ঐক্য - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫০, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ ঠেকাতে বাঁশের লাঠি হাতে রাজপথে জুলাই ঐক্য

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে বাঁশের লাঠি ও পতাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠন জুলাই ঐক্য। বুধবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটি।

বিক্ষোভ মিছিল শেষে জুলাই ঐক্যের নেতারা বলেন, ‘আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠন নিষিদ্ধ থাকা সত্ত্বেও নাশকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা করছে। শেখ হাসিনা ও তার সহযোগীদের দৃশ্যমান বিচার না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন নয়, নির্বাচন হবে কেবল জুলাই সনদের ভিত্তিতে। সরকারের সমালোচনা করে তারা আরো বলেন, দৃশ্যমান বিচার ও জুলাই সনদ ঘোষণা না হওয়ায় জনগণের ক্ষোভ বাড়ছে।’

এ সময় বিক্ষোভ মিছিল থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারা দেশে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এর আগে সায়েন্স ল্যাব মোড় থেকে হাসিনার ফাঁসি ও তার সহযোগীদের বিচারের দাবিতে লাঠি মিছিল বের করে সংগঠনটি।

এ সময় অনেকের হাতে থাকে জাতীয় পতাকা। মিছিলটি শাহবাগ মোড়ে এসে সমাবেশে পরিণত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ