আ'লীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪ ১০:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪ ১০:৫৫ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ তুলেছেন এক বিএনপি নেতা। ভুক্তভোগী মো. জহিরুল ইসলাম রিমন ঝালকাঠির নলছিটি উপজেলার দবদবিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় রিমন বলেন, আওয়ামী লীগের ক্ষমতার সময় আমি ৬/৭ টি রাজনৈতিক মামলা খেয়েছি। আমার বাড়িতে গুলি করেছে। ৫ আগস্ট সরকার পতনের পর আবারও দবদবিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম বাদল খন্দকার, তার ভাই খন্দকার মোস্তাক আহম্মেদ মিন্টুসহ আরও সন্ত্রাসীরা আমার পোস্টার ছিড়ে ফেলেছে। আমাকে হত্যার পরিকল্পনা করেছে। আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমাকে হয়রানি করা হচ্ছে। আমি প্রশাসনের কাছে এসব সন্ত্রাসীদের বিচার দাবি করছি।

এতে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর শিকদার, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হাওলাদার ও সজিব খন্দকার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ