আ'লীগ ২০০৯, ১৪, ১৮’তে তিন ছক্কা মেরে পোক্কা হয়ে গেছে: আলাল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ ২০০৯, ১৪, ১৮’তে তিন ছক্কা মেরে পোক্কা হয়ে গেছে: আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৬, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৬, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ

 

আওয়ামী লী‌গের খেলার সামর্থ্য শেষ ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব অ্যাডভোকেট সৈয়দ মোয়া‌জ্জেম হোস‌নে আলাল। তিনি বলেন, লুডু খেলায় একবার ছক্কা মার‌লে দ্বিতীয়বার মার‌তে পা‌রে। দ্বিতীয়বার ছক্কা মার‌লে তৃতীয়বার মার‌তে পা‌রে, তৃতীয়বার ছয় মারলে রেজাল্ট শূন্য হয়। তিন ছক্কায় পোক্কা হয়। আওয়ামী লীগ ২০০৯, ১৪, ১৮’তে তিন ছক্কা মেরে পোক্কা হয়ে গেছে। তাদের খেলার সামর্থ আর বাংলাদেশ নেই।

সোমবার (৬ মার্চ) ঢাকা রি‌পোর্টার্স ইউনিটিতে বাংলা‌দেশ জাতীয়তাবা‌দী মু‌ক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে বেগম খা‌লেদা জিয়ার নিঃশর্ত মু‌ক্তি ও স্বা‌ধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) সাহসী ঘোষণাই ছি‌লো তূর্যধ্ব‌নি শীর্ষক আলোচনা সভায় তি‌নি এ মন্তব‌্য ক‌রেন।

নেতাকর্মী‌দের উদ্দেশে তি‌নি ব‌লেন, ফুটবল খেলার নিয়ম জানেন তো? ৯০ মিনিটের খেলা ৮৯ মিনিট পর্যন্ত যদি আপনাদের দখলে বল থাকে কোন আপত্তি নাই। বাকি ১ মিনিটে দুইটা গোল হয়ে যেতে পারে। সুতরাং আপনারা হতাশ হ‌বেন না হতাশ হওয়ার কিছুই নেই, দিন ঘুর‌বেই।

বিএন‌পির এই নেতা বলেন, ‘‘ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ বংশধর ও রুপা হক এ সরকারকে কি বলেছে? রুপা হক এই সরকারকে বেইমান বিশ্বাসঘাতক বলেছে। তিনি বলেছেন, ‘বাংলাদেশ রাষ্ট্রটা একটা দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত হয়েছে’।’’

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছেন তারা যদি মনে করেন আমাদের জীবনটা কোনোভাবে পার করে দেই। তাহলে এটা ভুল চিন্তা করবেন। আমাদের পরবর্তী প্রজন্মরা একটার সময় আমাদের কবরের সামনে দাঁড়িয়ে জবাবদিহি চাইবে। আমাদের জন্য এই ভবিষ্যত কেন তোমরা রেখে গেছো? হাজার রক্তের বিনিময়ে পরিচিত এই দেশ কেন একটা ভাগার দেশে পরিণত করে দিয়ে গেছে। সুতরাং আমাদের অনেক দায়িত্ব রয়েছে।

আলোচনা সভায় আরও বক্তব‌্য রা‌খেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম‌্যান আব্দুল্লাহ আল নোমান, স্ব‌নির্ভর বিষয়ক সম্পাদক শি‌রিন স‌লিতানা, মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের সভাপ‌তি ইস‌তিয়াক আজিজ ওলফাত, মু‌ক্তি‌যোদ্ধা লে. কর্ণেল জয়নাল আবেদিন, ‌ভি‌পি নূর, বিল‌কিস ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ