আশুলিয়ায় ২৩ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আশুলিয়ায় ২৩ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২৬, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২৬, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ

 

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে রূপান্তরের প্রেক্ষিতে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবিতে আঞ্চলিক সমাবেশ করেছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

শুক্রবার (২৬ মে) বিকেল ৫ টার দিকে সাভার- আশুলিয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেসক্লাবের পাশে এই আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আইবিসির আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আইবিসির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘ইতিমধ্যে ৫ বছর অতিক্রান্ত হয়েছে এবং দ্রব্য মূল্য ও গার্মেন্টস রফতানি দুটোই বিপুল পরিমাণ বেড়েছে। কিন্তু বাড়েনি শ্রমিকের মজুরি। ফলে জীবন মানের উন্নয়ন তো দুরের কথা প্রয়োজনীয় খাদ্য কেনার সক্ষমতাও হারিয়ে ফেলেছে শ্রমিকেরা ।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে গার্মেন্টস শ্রমিকেরাই শুধু নয় সরকারি কর্মচারী সাংবাদিকসহ বিভিন্ন শিল্প সেক্টরের শ্রমিকেরা মজুরি পুননির্ধারনের দাবিতে আন্দোলনে নেমেছে । এই প্রেক্ষিতে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের শোষিত নির্যাতিত শ্রমিকদের অধিকার আদায়ে আজকের এই সমাবেশ। দেশের দায়িত্বশীল সংগঠন হিসেবে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবি জানাই।’

এ সময় বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের যুব কমিটির সভাপতি মো. হাসান আলি বলেন, ‘বর্তমানে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে রূপান্তর হয়েছে। এ ছাড়া শ্রমিকদের বর্তমান মজুরি দিয়ে দুই বেলা খেতেও কষ্ট হয়। শ্রমিকরা টিনশেড বাসাতে থাকতেও প্রায় ৩ হাজার টাকা লাগে। এ ছাড়া সারামাসে খেতেই খরচ করতে হয় তিন হাজার টাকা। বিধায় এই বেতনে সন্তানের লেখাপড়া, চিকিৎসাসেবাসহ বিভিন্ন মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না। তাই আমরা ন্যূন্যতম মজুরি ২৩ হাজার টাকা দাবি করছি।’

আইসিবি আঞ্চলিক কমিটির সভাপতি আলকামরানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইবিসির সিনিয়র সহ-সভাপতি বাবুল আক্তার, আশুলিয়া আঞ্চলিক কমিটির সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, কার্যকরী সদস্য ইমন শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ