আহতদের দেখতে ঢাকা মেডিকেলে ইশরাক - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আহতদের দেখতে ঢাকা মেডিকেলে ইশরাক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২৪, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২৪, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসেন তিনি।

আহতরা হলেন- মনির হোসেন (৪৫) ও মহিদুল ইসলাম (৩৫)।

পরে জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইশরাক। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে হামলাকারীরা বিএনপি বা শ্রমিক দলের কেউ নয়। বিএনপির স্লোগান ব্যবহার করে হামলা চালিয়ে দলকে বিতর্কিত করার ষড়যন্ত্র হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ