ইইউর মানবাধিকার বিষয়ক প্রতিনিধি ইমন গিলমোর ঢাকায় - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইইউর মানবাধিকার বিষয়ক প্রতিনিধি ইমন গিলমোর ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৪, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৪, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।

সোমবার (২৪ জুলাই) সকালে বিমানবন্দরে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম।

ঢাকায় অবস্থানকালে গিলমোর রোহিঙ্গা ও মানবাধিকার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। ঢাকায় গিলমোর সরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন এবং মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা করবেন।

বাংলাদেশে ইমোন গিলমোরের এটি দ্বিতীয় সফর। এর আগে ২০১৯ সালের জুনে তিনি প্রথম বাংলাদেশে আসেন। ওই সফর শেষে গিলমোর বাংলাদেশে শ্রম অধিকারসহ মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা বলেছিলেন।

সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলস সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম মে মাসের প্রথম সপ্তাহে একাধিক বৈঠক করেন, যেখানে গিলমোরও ছিলেন। সেসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী গিলমোরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

গিলমোর ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ছিলেন। তার সময়ে আয়ারল্যান্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বেইল আউট থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ