ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৫, ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৫, ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ

 

নিউজডেস্ক

বিএনপির সঙ্গে বৈঠকের পর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল। আজ দুপুর ১২টায় বনানীর শেরাটন হোটেলে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসেন সফরকারী প্রতিনিধি দলের সদস্যরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ