ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্টিত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৭, ২০২৩ ১১:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৭, ২০২৩ ১১:১২ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বুধবার বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রদূতের গুলশানের কার্যালয়ে এ বৈঠক হয়।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। তবে বৈঠক প্রসঙ্গে কোনো পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

নির্বাচন সামনে রেখে আন্দোলনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে কূটনৈতিক তৎপরতা জোরদারের অংশ হিসেবে এ বৈঠক হয় বলে জানা গেছে।

এর আগে আজ দুপুরে রাজধানীর বারিধারায় তুরস্ক দূতাবাসে যান শামা ওবায়েদ। সেখানে তিনি তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ