ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, তবে রাষ্ট্র পরিচালনায় জিরো পেয়েছেন: ফয়জুল করিম - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, তবে রাষ্ট্র পরিচালনায় জিরো পেয়েছেন: ফয়জুল করিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

 

ফরিদপুর প্রতিনিধি

ছবি সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন, প্রধান উপদেষ্টা ইউনূস জাতিসংঘে কিছু দলকে নিয়ে সফর করেছেন এবং অন্যদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তিনি বলেন, “ইউনূস নিরপেক্ষ নন, নিজেকে রক্ষা করতে পারেননি। সরকারপ্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে নোবেল পেয়েছেন, তবে রাষ্ট্র পরিচালনায় জিরো পেয়েছেন।”

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইসলামী আন্দোলন উপজেলা শাখার আয়োজন করা চৌরাস্তার গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম সমাবেশে দেশের প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার, পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও জানান।

তিনি বলেন, “দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান আছে, যারা তাদের খেয়ালখুশিমতো রিপোর্ট প্রকাশ করে। তারা নির্বাচনে ইসলামী আন্দোলনের কোনো ভোট নেই বলে দেখায়। প্রকৃত চিত্র প্রকাশ করে না। তারা দালাল।”

ফয়জুল করিম আরও বলেন, গত ৫৩ বছরে মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। বিএনপি ও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বে ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে। তাই আজ সাধারণ জনতা আলেম-ওলামাদের পাশে দাঁড়াচ্ছে।

তিনি বলেন, “গত ৫ আগস্টের পর রাজনৈতিক দলের সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ড সাধারণ মানুষকে অতিষ্ঠ করেছে। আমরা দেশের জন্য ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চাই। আলেম সমাজ ক্ষমতায় গেলে দুর্নীতি কমবে, বৈষম্য থাকবে না এবং শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সবার জন্য সমানভাবে নিশ্চিত হবে। সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে।”

ফয়জুল করিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো মূল্যে পিআর পদ্ধতিতে ভোটদান নিশ্চিত করার দাবিও জানান।

সমাবেশে অন্যদের মধ্যে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের খেলাফত মজলিসের প্রার্থী শাইখুল হাদীস আল্লামা শাহ আকরাম আলী, ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় শূরা সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-১ আসনের খেলাফত মজলিসের প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী ওয়ালিউর রহমান রাসেল এবং ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ