ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা'র বৈঠক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা’র বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৬, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৬, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশির সঙ্গে বৈঠক করেছেন এনডিপির মহাসচিব এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

শুক্রবার (২৪ মে) বিকেলে ঢাকার ইরানি দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ঢাকায় ইরানের দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করেন মো.মঞ্জুর হোসেন ঈসা ।

গত রোববার (১৯ মে) আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্টm রাইসি। এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর-পশ্চিমের তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি ও তার সহযাত্রীরা। পথে পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি।

সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল। এ দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ