ইসলামি ঐক্যজোট ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বিএনপির বৈঠক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইসলামি ঐক্যজোট ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৬, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৬, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপডেন্ট

ইসলামি ঐক্যজোটের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

আজ মঙ্গলবার বিকেল ৫টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এ বৈঠক হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ইসলামি ঐক্যজোট চেয়ারম্যান মওলানা অ্যাডভোকেট আব্দুর রকিবের নেতৃত্বে মহাসচিব মওলানা অধ্যাপক আব্দুল করিম, ভাইস-চেয়ারম্যান মো. শাহআলম মাস্টার, ইঞ্জিনিয়ার শামছুল হক, সৈয়দ মোহাম্মাদ আহসান, শওকত আমীন, যুগ্ম-মহাসচিব ইলিয়াস আতাহারী, প্রচার সম্পাদক মওলানা আনোয়ার হোসাইন আনসারী, সহকারী সম্পাদক কামরুজ্জামান সদস্য ইলিয়াস রেজা উপস্থিত ছিলেন।

এরপর মঙ্গলবার সন্ধ্যায় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি সভাপতি কে এম আবু তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব আবদুল্লাহ আল হারুন সোহেল, প্রেসিডিয়াম সদস্য আহমেদ বদরুদ্দিন আহমেদ, এম এ মালেক, মিজানুর রহমান পাটওয়ারী, মো: ফারুক মিয়া, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মোহাম্মদ আবু সাঈদ, ঢাকা জেলা সভাপতি মো: হাসান মিয়া, ঢাকা জেলা সম্পাদক আনন্দ দে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ