ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে কাজ করবে পুলিশ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে কাজ করবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৯, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৯, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ

 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেছেন, চিলমারী, রৌমারী ও রাজিবপুর নৌ পথে যাত্রীরা যাতে কোনো ধরনের নৈরাজ্যের শিকার না হন সেদিকে পুলিশ কাজ করে যাবেন। ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে বিভিন্ন স্থানে পুলিশ নজরদারি করবেন।

রবিবার (৯ জুন) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তিনি এ কথা জানান।

পুলিশ সুপার জানান, প্রতিটি ঘাটে সার্বক্ষণিক পুলিশ মোতায়ন করা হবে। যাতে ছিনতাই, চাঁদাবাজি সহ যেকোনো ধরণের অপকর্মের ফাঁদে যাত্রীরা না পড়েন। ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে ঘরমুখী সকল যাত্রীদের যানমালের নিরাপত্তায় পুলিশ কাজ করে যাবেন। এরপরেও যদি সমস্যার সম্মুখীন যদি কোনো যাত্রী পড়েন তাহলে আমাদের অবগত করলে আমরা তাৎক্ষণিক জেলা প্রশাসকের সমন্বয়ে ভ্রাম্যমাণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি দিন শেষে সকলে মিলে সুষ্ঠু সুন্দর ভাবে ঈদ উদযাপন করতে চাই এবং এটি আমি বিশ্বাস করি এটি সম্ভব।

এদিকে চিলমারীর রমনাঘাটে সংশ্লিষ্ট ইজারাদাররা সর্বাত্মক সহযোগিতা করবেন। যাতে কোনো যাত্রী ঘাটে এসে হয়রানির শিকার না হন।

ঘাট ইজারাদার মো. শহিদুল্লাহ কায়সার ইমু জানান, ঘাটে এসে কোনো যাত্রী যাতে সমস্যার সম্মুখীন না সেজন্য সার্বিকভাবে নিরাপত্তার ব্যবস্থাসহ বসার ও ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থের সার্বক্ষণিক নৌকার ব্যবস্থা রয়েছে। সিরিয়ালের নৌকা ছাড়াও ঘাটে রিজার্ভ নৌকার ব্যবস্থা থাকবে। তবে রিজার্ভ নৌকায় তুলনামূলক ভাড়া একটু বেশি হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ