উপদেষ্টা জাহেদ উর রহমান পেলেন আরও দুই মন্ত্রণালয়ের দায়িত্ব - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৩, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উপদেষ্টা জাহেদ উর রহমান পেলেন আরও দুই মন্ত্রণালয়ের দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৫, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৫, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় (পলিসি ও স্ট্র্যাটেজি) থাকা প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দায়িত্ব আরও বেড়েছে।

তিনি এখন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়েরও উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৪ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন এবং ৪ মার্চের প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্ব/দপ্তর কটন/পুনর্বণ্টন করা হয়।

প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দায়িত্ব পুনর্বণ্টন করা হলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ