ঋণখেলাপি ও ব্যবসায়ীদের অর্থে নির্বাচিত রাজনীতি প্রত্যাখ্যান করে এনসিপি: আসিফ মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঋণখেলাপি ও ব্যবসায়ীদের অর্থে নির্বাচিত রাজনীতি প্রত্যাখ্যান করে এনসিপি: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঋণখেলাপি ও ব্যবসায়ীদের অর্থে নির্বাচিত রাজনীতি প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এমন মন্তব্য করেছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ‘ব্যবসায়ী বা ঋণখেলাপিদের অর্থায়নে কোনো প্রার্থী নির্বাচিত হলে সংসদে গিয়ে তিনি জনগণের চেয়ে অর্থদাতাদের স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী হয়ে ওঠেন। এ ধরনের রাজনীতির সঙ্গে এনসিপি যুক্ত হতে চায় না।’

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘রাজনৈতিক ও সামাজিক পরিসরে যখন তারা অন্য দলগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, তখন নিজেদের ক্ষেত্রেও একই মানদণ্ড বজায় রাখা তাদের দায়িত্ব। তিনি দাবি করেন, জাতীয় নাগরিক পার্টির প্রার্থীদের কেউই শত শত কোটি টাকার ঋণখেলাপি নন, কারও বিদেশি নাগরিকত্ব নেই এবং বিদেশে বাড়িঘর বা সম্পদের মালিকও নন। এখানেই এনসিপির রাজনীতির মৌলিক পার্থক্য ফুটে ওঠে।’

দলের প্রার্থীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান প্রসঙ্গে এনসিপির মুখপাত্র বলেন, ‘অধিকাংশ প্রার্থীই জুলাই অভ্যুত্থানের পর গড়ে ওঠা নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করেন। তাদের মধ্যে অনেকেই সদ্য চাকরিতে যোগ দেওয়া তরুণ পেশাজীবী, যারা পরবর্তীতে চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছেন, আবার কেউ কেউ পড়াশোনা শেষ করা সাবেক শিক্ষার্থী।’

তিনি বলেন, ‘প্রার্থীদের দাখিল করা হলফনামা পর্যালোচনা করলে দেখা যাবে হাতেগোনা কয়েকজন ছাড়া কেউই আগে থেকে কোটিপতি বা আর্থিকভাবে প্রভাবশালী নন।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘অর্থ ও প্রভাব নয়, বরং জনগণের আস্থা ও সমর্থনই এনসিপির রাজনীতির প্রধান শক্তি। এই শক্তির ওপর ভর করেই দলটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনস্বার্থনির্ভর রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ