এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজার কপালে সিঁদুর!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ

এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। সম্প্রতি শাকিব খানের সঙ্গে তার প্রেম ও বিয়ে নিয়ে বেশ আলোচনায় রয়েছেন। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তারা। এ বিষয়টি আড়ালে যেতে না যেতেই সামনে এলো পূজার কপালে সিঁদুরের ছবি।
বুধবার (২৬ অক্টোবর) পূজা নিজের অফিসিয়াল ফেসবুকে দুইটি ছবি শেয়ার করেন। যেখানে তাকে দেখা যাচ্ছিল লাল শাড়িতে, তার সঙ্গে কপালের উপরিভাগে দৃশ্যমান আছে সিঁদুরের চিহ্ন। সাথে হাতে শাঁখা,পলাও পরেছেন। ক্যাপশনে নায়িকা দুইটা লাভ ইমুজি দিয়ে আসলে কী প্রকাশ করতে চেয়েছেন তা একেবারেই অজানা। এ ব্যাপারে নায়িকার মন্তব্যে পাওয়া যায়নি।
সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলী নিজেদের আড়াই বছরের সন্তানকে প্রকাশ্যে নিয়ে আসেন। ফেসবুক পোস্টের মাধ্যমে তারা দুজনই বিষয়টি জানান দেন। এর রেশ কাটতে না কাটতেই পূজাকে শাকিব খান গত ২২ সেপ্টেম্বর বিয়ে করেছেন বলে চাউর হয়েছে। শুরুতে এ প্রসঙ্গে তারা নীরব থাকলেও কিছু দিন পর নিজেদের অবস্থান জানান দেন শাকিব-পূজা।
জনতার আওয়াজ/আ আ