একই মঞ্চে বঙ্গবন্ধু সাহিত্য একাডেমী ভারত ও সমাজ ধারার অনুষ্ঠান : প্রধান অতিথি ঈসা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ৯, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ৯, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৪ তারিখ শুক্রবার বিকেল ৪ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত কলকাতায় সেন্ট্রাল এ বিপ্লবী নলিনী গুহ সভা ঘরে প্রায় শতাধিক কবি সাহিত্যিক সাংবাদিক ও নৃত্যশিল্পী দের নিয়ে অসাধারণ দক্ষতায় সভা কে এগিয়ে নিয়ে যান সঞ্চালিকা সুজাতা ঘোষ । স্বাগত ভাষণ দেন বঙ্গবন্ধু সাহিত্য একাডেমী ভারতের সম্পাদক মাননীয় শ্রী সোমনাথ ঘোষ মহাশয় । তারপর বঙ্গবন্ধু সাহিত্য একাডেমী কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ থেকে আগত দুই প্রতিনিধি আমাদের দুই বিশিষ্ট অতিথি মোঃ মঞ্জুর হোসেন ঈসা, প্রকৌশলী এ কে জাহিদ মহাশয়, বঙ্গবন্ধু সাহিত্য একাডেমী ভারতের সভাপতি শ্রী কৌস্তভ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি কবি ও সাংবাদিক আসাদ আলী মহাশয়, দেবাশীষ ব্যানার্জি ও কবি মিলন ভৌমিককে মঞ্চে ডেকে নেয়া হয়। তারপর যাজ্ঞসেনী র নেতৃত্বে ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীত একসাথে দাঁড়িয়ে শতাধিক জ্ঞানীগুণী শিল্পীগণ গাওয়া হয় ।

সভাপতি শ্রী কৌস্তভ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি আসাদ আলী, দুই অতিথি যথাক্রমে মোঃ মঞ্জুর হোসেন ঈসা ও প্রকৌশলী এ কে জাহিদ, দেবাশীষ ব্যানার্জি ও মিলন কুমার ভৌমিক মহাশয়। এঁদের ব্যাচ, উত্তরীয় ও মেডেল দিয়ে সম্বর্ধনা জানানো হয়, আগত দুই প্রতিনিধি ও প্রতিষ্ঠাতা সম্পাদক শেখ আজগর হোসেন সাহেবের জন্য পাঞ্জাবি উপহার হিসেবে তুলে দেওয়া হয়, মঞ্চস্থ বিশিষ্ট সবাইকে দেওয়া হয় সার্টিফিকেট । সহ-সভাপতি আসাদ আলী তাঁর কাব্যগ্রন্থ ‘শিকড় থেকে শিখরে’ উপহার হিসেবে সম্পাদক সোমনাথ ঘোষ, সভাপতি ও দুই অতিথি এবং প্রতিষ্ঠাতা সম্পাদক শেখ আজগর হোসেনের জন্য ও ঢাকার প্রথম সারির দৈনিক ‘স্বাধীন মত’ এর জন্য উপহার হিসেবে তুলে দেন দুই প্রতিনিধির হাতে । প্রতিমা সাহা দত্ত তিনি তাঁর জ্যাঠামশাই এর লেখা গ্রন্থ ও বাবার প্রকাশনী থেকে প্রকাশিত তুলে দেন দুই অতিথি সভাপতি ও সহ-সভাপতি থেকে সমাজ ধারার সম্পাদিকা তাঁর গ্রন্থ ও পত্রিকা তুলে দেন ওঁনাদের হাতে। দুই প্রতিনিধি সম্পাদক সোমনাথ ঘোষ ও সভাপতি শ্রী কৌস্তভ মজুমদার মহাশয় কে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর ছবি লাগানো দুটি মেডেল দিয়ে সম্মান জানান সোমনাথ বাবুকে।

ডাক টিকিট ও মুদ্রা উপহার দেন । মঞ্চে থাকা অন্যান্য জনকে বই ও কলম দিয়ে সম্মান জানান দুই প্রতিনিধি। সুজাতা ঘোষ কে সাহসিনী নারী সম্মান ২০২৪ স্মারক দিয়ে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সম্মান জানান আগত দুই প্রতিনিধি। বঙ্গবন্ধু সাহিত্য একাডেমী ভারতের অনুষ্ঠান এখানেই সমাপ্তি । পরে সমাজ ধারার অনুষ্ঠান শুরু হয় পরবর্তী অনুষ্ঠানে নৃত্য, গীত, কবিতা পাঠ ও বক্তব্য রাখা হয় । দেবব্রত সিংহ ও মানসী রায় চট্টোপাধ্যায় কে মেমেন্টো দিয়ে সম্মাননা জানান আগত দুই অতিথি কেন্দ্রীয় কমিটির পক্ষথেকে,এবং ভারতীয় কমিটির পক্ষ থেকে সুজাতা ঘোষ দেবব্রত সিংহ ও মানসী রায় চট্টোপাধ্যায় কে ব্যাজ ও উত্তরীয় পরিয়ে সম্মান জানান ও সার্টিফিকেট ও উপহার তুলে দেন । অসাধারণ বক্তব্য রাখেন দেবব্রত সিংহ এবং আমাদের দুই অতিথি সভাপতি ও সহ-সভাপতি। কবিতা পাঠ করেন মিলন কুমার ভৌমিক, ইকবাল দরগাই, আসাদ আলী প্রমুখ। অসাধারণ শ্রুতি নাটক টি মঞ্চস্থ করেন সমাজ ধারার সম্পাদিকা সুজাতা ঘোষ। আরও বিশিষ্ট জনদের মধ্যে নীতা কবি মুখার্জী, অরুনিমা ভট্টাচার্য, কবি শিখা সরকার, দীপ্তি রানী সাহা, স্মরজিৎ দত্ত, স্বচ্ছতোয়া শীলা,দেবলীনা রায় প্রমুখ। অনুষ্ঠানটি হৃদয় ছোঁয়া অসাধারণ সঞ্চালনা করেন রিতা কর্মকার।
জনতার আওয়াজ/আ আ