এককভাবে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০০, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এককভাবে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১৬, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১৬, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার রাজধানীর বাড্ডায় এলেন কমিউনিটি সেন্টারে দলটির এক গুরুত্বপূর্ণ সভায় এমন সিদ্ধান্ত হয়। গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, সভায় আগামী নির্বাচনে সারা দেশে এককভাবে ট্রাক প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। শাকিল উজ্জামান বলেন, গণঅধিকার পরিষদের আয়োজনে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় অবস্থান ও প্রার্থী চূড়ান্তকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ