একটা বিয়ে খাওয়ার খুব ইচ্ছে নন্দিত অভিনেত্রী জয়ার!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ

দুই বাংলার সমান জনপ্রিয় নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বয়স যেন তার কাছে স্রেফ সংখ্যা মাত্র। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সংস্থার সঙ্গেও জড়িত এই অভিনেত্রী। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফায় জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপির শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। তবে এত কিছুর মাঝেও সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় তিনি।
ফেসবুক-ইনস্টাগ্রামে নিয়মিত নিজের ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। নিত্যনতুন ছবিতে জয়া মুগ্ধ রাখেন নেটিজেনদের। অভিনয় আর নিজের সৌন্দর্য, দুই মিলে দর্শকের মনে রাজ করছেন জয়া আহসান।

আজ (৪ ফেব্রুয়ারি) জয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। তা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। ওই স্ট্যাটাসে লেখেন, একটা বিয়ের দাওয়াত খেতে খুব ইচ্ছা করছে। কে কে বিয়ে করছে!!
জয়ার স্ট্যাটাসটিতে ১ ঘণ্টায় প্রায় আড়াই হাজারের ওপর রিয়েক্ট পড়ে। এর মধ্যে হাহা রিয়েক্টই ছিল প্রায় দেড় হাজার। কমেন্টের সংখ্যাও এক হাজারের কাছাকাছি।
জনতার আওয়াজ/আ আ