একতরফা নির্বাচনে অংশ নেব না, করতে দেব না : রিজভী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একতরফা নির্বাচনে অংশ নেব না, করতে দেব না : রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন তাকে সরানোর নাকি চেষ্টা করা হচ্ছে। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনাকে সরাবে জনগণ। জনগণই বেছে নিবে কাকে ক্ষমতায় রাখবে আর কাকে রাখবে না। জনগণ চায় আপনি পদত্যাগ করুন এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার দিন। যেন মানুষ সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে। একেই তো গণতন্ত্র বলে। আপনি কি গণতন্ত্র মানে জানেন প্রধানমন্ত্রী? আপনি ক্ষমতায় থাকতে চান যেভাবে তারই শিকার শহীদুল ইসলাম টিটু। অর্থাৎ বিরোধী দলের জন্য কোন মাঠ থাকবে না। সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলার মত কোন লোক থাকবে না। কেউ বললে তার অবস্থা হবে টিটুর মত। এই হল বর্তমান পরিস্থিতি।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের গুলিতে চোখের দৃষ্টি হারানো ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর বাড়িতে তাকে দেখতে এসে এসব কথা বলেন তিনি। এর আগে ২৯ জুলাই বিএনপির ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে পুলিশের গুলিতে চোখের দৃষ্টি হারান টিটু।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেন বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা সরকারের একতরফা নির্বাচনে অংশ নেব না এবং করতে দেব না। এ নারায়ণগঞ্জেই কয়েকদিন আগে শাওন মারা গেছে। টিটুর মত কত তরুণের চোখ চলে গেছে পুলিশের গুলিতে। আপনি টিটুদের চোখের আলো কেড়ে নিয়ে গোটা জাতিকে অন্ধ করে দিয়েছেন।
মানুষের অধিকারের জন্য কোন ত্যাগ বৃথা যায় না। এই ত্যাগের মধ্য দিয়েই শেখ হাসিনার পতন হবে। জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় থাকবে। জনগণ চাইলেই ক্ষমতা থেকে সরাতে পারে। এখানে কোন ষড়যন্ত্র নেই। ষড়যন্ত্র আপনি করছেন শেখ হাসিনা। ভোট চুরি করার ষড়যন্ত্র। তরুনদের চোখের আলো কেড়ে নিচ্ছেন তাদের হাত পা কেটে নিচ্ছেন। এগুলো আর চলবে না।
তিনি আরো বলেন, আজকে টিটুরা যে তাদের অঙ্গ হারাচ্ছে এগুলো নিজেদের জন্য নয়, গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য। এই ত্যাগ কখনও বৃথা যাবে না। এ নিশিরাতের সরকারের পতন হবেই।
পরে একদফা দাবি আদায়ে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফতুল্লায় লিফলেট বিতরণ করা হয়। এসময় রিজভীর পাশে ছিলেন
এসময় উপস্থিত ছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভ‚ইয়া দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ