একদলীয় শাসনব্যবস্থার স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হবে: সমমনা জোট - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একদলীয় শাসনব্যবস্থার স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হবে: সমমনা জোট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সরকার আবারও একতরফা নির্বাচন করে একদলীয় শাসনব্যবস্থা অব্যাহত রাখার স্বপ্ন দেখছে। কিন্তু সে স্বপ্ন অচিরেই দুঃস্বপ্নে পরিনত হবে।

তিনি বলেন, বিদেশী রাষ্ট্র নয়, দেশের জনগণ এই অবৈধ সরকারকে স্যাংশন দিয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ড. ফরিদুজ্জামান বলেন, সরকার জনগণের সকল মৌলিক অধিকার হরণ করে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। আজকে দেশে কোনো মানবাধিকার নেই, বাকস্বাধীনতা নেই, ন্যায় বিচার নেই। গণতন্ত্র আজ ভূলন্ঠিত। মানুষ আজ এই দুঃশাসন থেকে পরিত্রাণ চায়। আর এরজন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সকল দেশপ্রেমিক জনগণকেও রাজপথে নামতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারার চেয়ারম্যান ড. নূরুল ইসলাম বেপারী, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকী, সাম্যবাদী দলের কমরেড সৈয়দ নূরুল ইসলাম, এনডিপি মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জোট নেতা নবী চৌধুরী, বেলাল আহমেদ, মনির শরিফ, অ্যাডভোকেট শাহ আলম বাদল, ইঞ্জিনিয়ার মো. বারেক প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ