একবার ইসলামকে সুযোগ দেওয়ার আহ্বান রেজাউল করিমের - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একবার ইসলামকে সুযোগ দেওয়ার আহ্বান রেজাউল করিমের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ

 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বৃহৎ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশের প্রধান অতিথি সংগঠনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) একবার ইসলামকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বক্তব্যে রেজাউল করিম বলেন, জনগণ বহুবার বিভিন্ন রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছে; এবার ইসলামকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানাই।

তিনি বলেন, ইসলামী সরকার ক্ষমতায় এলে দেশের মেধা রাষ্ট্রগঠনে কাজে লাগানো হবে এবং অর্থের অভাবে যেন মেধাবীরা লেখাপড়া থেকে বঞ্চিত না হয়—তার ব্যবস্থা করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর উপজেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান। এছাড়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ