একসাথে পুলিশের ৮০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একসাথে পুলিশের ৮০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ পুলিশের ৮০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বদলি হওয়া সবাই অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

এর আগে গতকাল বুধবার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪৭ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ