এক কোম্পানির বিরুদ্ধে ১৮৩ কোটি টাকার মামলা করলেন ডুয়া লিপা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এক কোম্পানির বিরুদ্ধে ১৮৩ কোটি টাকার মামলা করলেন ডুয়া লিপা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১১, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১১, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
ব্রিটিশ-আলবেনীয় পপতারকা ডুয়া লিপা দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি কোম্পানি স্যামসংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা (বাংলাদেশি মুদ্রায় ১৮৩ কোটি ৫৬ লাখ টাকা) করেছেন। অনুমতি ছাড়াই এই তারকার ছবি ব্যবহার করে টেলিভিশনে প্রতিষ্ঠানটি বিক্রি করেছে বলে এ মামলা করা হয়।
ভ্যারাইটি সূত্রে জানা গেছে, গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি করা হয়। ২০২৪ সাল থেকে স্যামসং তাদের টিভির কার্ডবোর্ড প্যাকেজিংয়ে ডুয়া লিপার ছবি ব্যবহার করে আসছিল। অথচ এই ব্যবহারের বিষয়ে শিল্পীকে আগে থেকে কিছু জানানো হয়নি, এমনকি তার কাছ থেকে কোনো অনুমতিও নেওয়া হয়নি।
মামলায় উল্লেখ করা হয়, ডুয়া লিপার জনপ্রিয়তা ও বৈশ্বিক ব্র্যান্ডমূল্যকে কাজে লাগিয়ে নিজেদের পণ্যের বাজার বাড়ানোর চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।
গায়িকার আইনজীবীদের ভাষ্য, ‘ডুয়া লিপার মুখ ব্যবহার করে একটি ভোক্তাপণ্যের বিশাল প্রচার চালানো হয়েছে, অথচ এতে তার কোনো সম্মতি, নিয়ন্ত্রণ বা মতামত ছিল না।’
তবে এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত স্যামসং আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ