এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫ ১:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫ ১:১৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীরা। অবিলম্বে এ পদে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা- ২০২৫ অনুমোদন এবং অধিযাচিত শূন্য পদগুলোতে দ্রুততম সময়ে সুপারিশ করার দাবিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর থেকেই তারা সেখানে জড়ো হন। এ সময় নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের বিক্ষোভের কারণে ফার্মগেট ও শাহবাগ সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। রাত সাড়ে ১১টার পরও তারা সেখানে অবস্থান নিয়েছেন।

আন্দোলনকারীদের কয়েকজন জানান, বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগে বিশেষ বিধিমালা-২০২৫ অনুমোদন বিলম্বিত এবং পদপ্রত্যাশী প্রার্থীদের সুপারিশ বঞ্চিত করার প্রতিবাদে তারা মাঠে নেমেছেন।

এর আগে এ দিন সকালে আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে অবস্থানকালে পুলিশ তাদের জোরপূর্বক সরিয়ে দেয়। এ সময় তাদের মারধর করা হয় বলে অভিযোগ করেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীরা।

আন্দোলনকারী কয়েকজন বলেন, ‘এনসিপি একটি তারুণ্যনির্ভর দল। তাই আমরা মনে করি আমাদের আন্দোলনে তারা সহযোগিতা করবে।’

অবশ্য এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও এনসিপির দায়িত্বশীল পর্যায়ের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ