এনসিপির হয়ে নির্বাচন করব কিনা সিদ্ধান্ত নেইনি : আসিফ মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপির হয়ে নির্বাচন করব কিনা সিদ্ধান্ত নেইনি : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫ ২:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫ ২:০৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৩ আগস্ট) বিবিসিতে প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানানো হয়োছে।

এতে উল্লেখ করা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে। কীভাবে করব বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটার নিশ্চয়তা নেই। তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব। তপশিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি।

আসিফ বলেন, নির্বাচন করলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কিনা, সেটিও নিশ্চিত নয়। কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, এনসিপির বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব কিনা, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি। নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারের অন্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন এই উপদেষ্টা।

যারাই নির্বাচন করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে, তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। এটা যে কেবল আমি বা মাহফুজ আলম- এরকম না ইস্যুটা। আরও অনেকেই আছেন, যাদের রাজনৈতিক পদ-পদবিও ছিল। আমার মনে হয় যে তাদের কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না, বলেন আসিফ ভূঁইয়া।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ