এনসিপি ক্ষমতায় এলে ভারত অত্যাচার করতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫৯, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপি ক্ষমতায় এলে ভারত অত্যাচার করতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২০, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২০, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ভারত কোনোভাবেই অত্যাচার করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, এনসিপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে শক্তিশালী পররাষ্ট্রনীতি ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও এমন আইন তৈরি করা হবে যাতে ভারত বাংলাদেশিদের কোনোভাবেই অত্যাচার করতে না পারে এবং তারা যেন অনুপ্রবেশ করতে না পারে।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা ভারতের পক্ষেও না আমেরিকার পক্ষেও না চায়নার পক্ষেও না আমরা বাংলাদেশের পক্ষে।

তিনি আরও বলেন, সরকার এবং রাষ্ট্র সীমান্তের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সরকার নিরাপত্তা দেয় সন্ত্রাসীদের। যত বড় সন্ত্রাসী তত বড় নিরাপত্তা; যত বড় চাঁদাবাজ ততো বড় নিরাপত্তা। এই নিরাপত্তা দিয়ে সরকার সাপ পোষে।

এর আগে গত ১৪ মে ওই সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত হন খাদিমুল ইসলাম নামে এক যুবক। খাদিমুল চোরাকারবারির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে তার পরিবারের দাবি সে মানসিক প্রতিবন্ধী ছিল।

নাসীরউদ্দীন পাটওয়ারী আরও বলেন, সরকার যদি সীমান্তের মানুষদের নিরাপত্তা দিতো তাহলে ভারত বাংলাদেশের মানুষকে হত্যা করতে পারত না। আমরা দেখেছি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শান্তকালীন সময়ে বাংলাদেশের নিরীহ মানুষদের বর্ডারে হত্যা করে যাচ্ছে ভারত।

তিনি আরও বলেন, আমাদের বর্ডার গার্ড বাহিনীকে (বিজিবি) শক্তিশালী করতে হবে। বিজিবি শক্তিশালী করতে পারলে ভারত থেকে যে অনুপ্রবেশর চেষ্টা এবং বাংলাদেশি মানুষদের যে হত্যা করা হচ্ছে, তা বন্ধ করতে পারব। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকেও শক্তিশালী করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, সংগঠক রাসেল আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার খাদেমুল ইসলাম (২৫) নামে ওই যুবক সীমান্তে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ