এবার চবি ছাত্রশিবির সভাপতি ও সম্পাদকের পরিচয় প্রকাশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার চবি ছাত্রশিবির সভাপতি ও সম্পাদকের পরিচয় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১২:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১২:১৫ পূর্বাহ্ণ

 

চবি প্রতিনিধি

শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে আসতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রশিবিরের নেতারা। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যায়টির সভাপতির নাম নাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম। এদের মধ্যে নাহিদুল ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এবং ইব্রাহিম মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ২৪ দফা দাবি নিয়ে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠায় সংগঠনটি।

চবির নতুন ভিসি, প্রো-ভিসিকে সংগঠনটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সভাপতি ও সেক্রেটারি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পরিচয় প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আবু সাদিক কায়েম। এর পর থেকে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা।

পরে বিশ্ববিদ্যালয়টির সাধারণ সম্পাদকেরও পরিচয় মেলে। গতকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতির পরিচয় প্রকাশ্য আসে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ