এবার বুবলীর মধ্যরাতের স্ট্যাটাসের জবাব দিলেন শাকিব!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ

চিত্রনায়িকা অপু বিশ্বাস নাকি শবনম বুবলী? জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে কার সখ্য বেশি, এমন প্রশ্নের উত্তর প্রায়ই খুঁজে পাওয়া যায় দুই নায়িকার ফেসবুক স্ট্যাটাস দেখলে। তবে সে বিষয় এবার পরিষ্কার করে দিলেন ঢালিউডের কিং শাকিব খান।
ঢাকাই সিনেমার জনপ্রিয় নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। গত (২৮ মার্চ) ছিল তার জন্মদিন। সেই জন্মদিনকে কেন্দ্র করে ফেসবুকে কখনও স্ট্যাটাস দিয়েছেন অপু, আবার কখনও বুবলী।
তাদের ফেসবুক স্ট্যাটাস দেখে ভক্তরা কখনও মনে করছে, শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের সখ্য গড়ে উঠছে। আবার সে ধারণা নিমিষেই মিথ্যা হয়ে যায় যখন বুবলীর পোস্ট দেখে ভক্তরা।
আরও পড়ুন: অপুর স্ট্যাটাসের জবাব দিলেন বুবলী
ঘটনা শুরু বুবলীর একটি পোস্ট থেকে। জন্মদিনকে কেন্দ্র করে প্রথমে বেশ সাদামাটাভাবে শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানান শবনম বুবলী। ফেসবুকে ছেলের জন্মদিনে আসা বাবা শাকিব খানের সঙ্গে ছেলে শেহজাদের একটি ভিডিও পোস্ট করে জানান জন্মদিনের শুভকামনা।
জনতার আওয়াজ/আ আ