এমপির কথা না শুনলে পুলিশকে খাগড়াছড়ি-রাঙ্গামাটি ট্রান্সফারের ভয় দেখায় - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এমপির কথা না শুনলে পুলিশকে খাগড়াছড়ি-রাঙ্গামাটি ট্রান্সফারের ভয় দেখায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ

 

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা অপরাধ দমন করবে তাদেরই অপরাধীদের সঙ্গে সুসম্পর্ক। অপরাধীর বিরুদ্ধে অভিযোগ দিতে থানায় যাবেন, গিয়ে দেখবেন সেই অপরাধী পুলিশের সঙ্গে বসে চা খায়। আপনি থানায় ঢুকতে পারবেন না। পুলিশেরও দোষ নেই, স্থানীয় এমপির কথা না শুনলে পুলিশকে খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে ট্রান্সফার করার ভয় দেখায়।

রোববার (৭ সেপ্টেম্বর) এনসিপির ‘উঠানে নতুন সংবিধান’ কর্মসূচির অংশ হিসেবে দেবিদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের পাশে থাকতে এমপি চেয়ারম্যান বা মেম্বার হওয়ার দরকার নেই। সত্য কথা বলতে জনগণের পাশে থাকতে আপনি মানুষ হলেই যথেষ্ট। আমরা চাই আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকেন। সত্য বলার জন্য রাজনৈতিক শেল্টারের প্রয়োজন নেই। তবে সত্য বলার পর আপনাকে যদি কেউ বাঁধা দেয়, কেউ যদি জুলুম করে তবে আমি আপনাদের পাশে এসে দাঁড়াব।

এনসিপির দেবিদ্বার উপজেলার প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে উঠান বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সংগঠক মো. আরমান হোসাইন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠন নাজমুল হাসান নাহিদ, সার্চ কমিটির সদস্য কাদির আহমেদ, সার্চ কমিটির সদস্য সাকিল আহমেদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ