এম.ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ১৮, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ১৮, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ

বিএনপি’র কেন্দ্রীয় সাবেক সফল সাংগঠনিক সম্পাদক জননেতা এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় ১৭ জানুয়ারী মঙ্গলবার বাদ মাগরিব দরগাহে হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের মরহুম সকল নেতা কর্মীর রুহের মাগফিরাত কামনা করা হয়। ওসমানী নগর উপজেলা যুবদলের সিনিয়র পর্যায়ের যুগ্ম আহবায়ক মোঃ ইসলাম উদ্দিনের পিতার মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য- জননেতা এম. ইলিয়াস আলীকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করা হয়। পাশাপাশি ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও এম. ইলিয়াস আলীর গাড়ী চালক আনসার আলীসহ গুমকৃত সকল নেতা কর্মীর সন্ধান কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক সহ সভাপতি মুফতি বদরুন নুর শায়েক, মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শামসুজ্জামান ছমছু চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মতিন মেম্বার, বিএনপি নেতা কবির মিয়া, শামছুল হক ময়না মিয়া চৌধুরী, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আব্দুল খালিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন পান্না, ওসমানী নগর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও ওসমানী নগর উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক- সৈয়দ মোফাজ্জল আলী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেদোয়ান আহমদ, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব আশিকুর রহমান রানা প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ