এয়ারপোর্টের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ: আমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
এয়ারপোর্টে আগুন লাগার ঘটনা ফ্যাসিস্ট হাসিনারর নাশকতার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, পাশ্ববর্তী দেশে বসে শেখ হাসিনা এখনও দেশের বিরুদ্ধে নানান যড়যন্ত্র করে যাচ্ছেন। আওয়ামিলীগ, ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক দেশ ও জনগনের ক্ষতি করে যাচ্ছেন। সুতরাং বিমানবন্দরে আগুনের ঘটনা স্বাভাবিক নয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ৯০’র ছাত্র- গণঅভ্যুত্থানের অন্যতম রুপকার ডেমাক্রেটিক লীগ-ডিএল এর সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, এখনও তার (হাসিনার) প্রেতাত্মা সক্রিয় সকল জায়গায়। তাই সরকারের কাছে অনুরোধ থাকবে এই ঘটনারসহ সকল ঘটনার সুষ্ঠু তদ্ন্ত করতে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা গ্রহনের।
নির্বাচন নিয়ে বিএনপি’র এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তারমানে আমাদের পূর্ণ বিশ্বাস ওই সময়েই হবে। কিন্তু নির্বাচন নিয়েও নানান ষরযন্ত্র হচ্ছে। নির্বাচন রুখতে যারা আসবে তাদেরকে জনগন রুখে দিবে। জনগন এখন নিজেদের ভোটাধিকার চায়, এত বছর যাবৎ তা থেকে বঞ্চিত ছিলো। সুতরাং নির্বাচন বানচালের চেষ্টা করে লাভ নেই।
সাইফুদ্দিন আহমেদ মনিকে নিয়ে আমান বলেন, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে গড়ে ওঠা ছাত্র ঐক্যর অন্যতম নেতা ছিলেন সাইফুদ্দিন আহমেদ মনি। একজন আদর্শ রাজনৈতিক কর্মী ও নেতা হিসেবে তিনি সকলের কাছে জনপ্রিয় ছিলেন। সব রাজনৈতিক দলের রাজপথের সক্রিয় কর্মীদের সাথে তার হৃদয়ের সর্ম্পক ছিল। খুব সাধারণ জীবন যাপন করতেন।রাজনীতির বাইরে কোন চিন্তা করেননি কোনদিন।
সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদ এর আহ্বায়ক মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্ব ও সূস্য সচিব খোকন চন্দ্র দাসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ। ডাকসুর সাবেক জিএস ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন।
এসময় ‘ ৯০ এর ছাত্র-গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী সমমনা জোট ও ১২ দলীয় জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ