এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খায় না, অনেক দলের নেতারা খায়’ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খায় না, অনেক দলের নেতারা খায়’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খায় না। বর্তমানে দেশের অনেক রাজনৈতিক দলের নেতারা এস আলমের টাকায় ব্যবসা করে খাচ্ছেন। ওই টাকায় বিদেশে তাদের ছেলে-মেয়েদের পড়াচ্ছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এবি পার্টির জুলাই গণসমাবেশ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ ক্ষেত্রে মাথায় রাখতে হবে ১৭৫৭ সালের ২৩ জুন কিভাবে স্বাধীন নবাবের পতন ঘটেছিলো। কারা কারা আজ আমার আপনার মধ্যে বাস করে মীর জাফর, উমি চাঁদ, ঘষেটি বেগম ও জগৎ শেঠের রোল প্লে করছে, তাদের চিহ্নিত করতে হবে।

এবি পার্টির কেন্দ্রীয় কমিটির এই নেতা বলেন, কারা কারা কোন দলের আগামীতে আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে চায়, এস এ আলমের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় ও ১৪শ’ শহীদের রক্তের সঙ্গে গাদ্দারী করতে চায়, সেই গাদ্দারদের চিনতে হবে। তারা বাংলাদেশের মানুষ না।

‘পতিত সরকারের ছেড়া জুতা পায়ে দিয়ে হাঁটছে অন্তর্বর্তী সরকার’ফুয়াদ বলেন, আমাদের কথা হচ্ছে-বাংলাদেশ স্বার্থে শত্রুপক্ষের সঙ্গে কোনো আপস হবে না। দিল্লির আধিপত্য প্রশ্নে কোনো আপস হবে না। তা কংগ্রেসের নামে আসুক, বিজেপির নামে আসুক, গান্ধী পরিবারের নামে আসুক কিংবা মোদির নামে আসুক। এ ব্যাপারে বাংলাদেশের স্বার্থে আমরা কোনো ছাড় দেব না।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, তারা জুলাই সনদে কয়েকটি প্রস্তাব দিয়েছে। তিনশ’ আসনের মধ্যে দুইশ’ আসনে নির্বাচন হবে সরাসরি ভোট আর বাকী একশ’ আসন হবে পিআর পদ্ধতিতে।

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিবেন কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবি পার্টি নির্বাচনে যাবে।

জেলা এবি পার্টির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনির সভাপতিত্বে বক্তব্য রাখেন-এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক সেলিম খান, জুলাই শহীদ আফিকুল ইসলাম সাদের বাবা সফিকুল ইসলাম, জুলাই যোদ্ধা রমজান মাহমুদ ও আসাদুল্লাহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ