কক্সবাজারে ভেসে আসা ট্রলারে মিলল ১১ মরদেহ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কক্সবাজারে ভেসে আসা ট্রলারে মিলল ১১ মরদেহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২৩, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২৩, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ

 

কক্সবাজারর নাজিরার টেকে ভেসে আসা ট্রলার থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৩ এপ্রিল) বেলা ২ টা ৩০ মিনিটে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিল আকতার কামাল এসব তথ্য নিশ্চিত করেছে

বিকেল পৌনে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম।

ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল জানান, কক্সবাজারের স্থানীয় ছেলেরা গভীর বঙ্গোপসাগরে ওই ট্রলারটি দেখতে পায়। পরে তারা শনিবার ঈদের দিন রাতে ট্রলারটি টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসে। সেখানে এনে ট্রলারের ভেতর থেকে গলিত বেশ কয়েকটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মরদেহগুলো প্রায় গলে গেছে, তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। মরদেহগুলো কোথা থেকে, কীভাবে এসেছে তা এখানো জানা যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ