কন্যা সন্তানের মা হলেন স্বরা ভাস্কর - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কন্যা সন্তানের মা হলেন স্বরা ভাস্কর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

মা হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। গেল শনিবার (২৩ সেপ্টেম্বর) কন্যা সন্তানের জন্ম দিলেও সুখবরটি স্বরা ইনস্টাগ্রামে ভাগ করে নেন সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায়।

গত বছরের ফেব্রুয়ারিতে এক প্রকার কোনো ঘোষণা ছাড়াই রাজনীতিবিদ ও সমাজকর্মী ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী। তারপর মার্চ মাসে বিয়ের সামাজিক অনুষ্ঠান। গায়েহলুদ থেকে মেহেন্দি, সংগীত— স্বরা ও ফাহাদের বিয়েতে আয়োজন ছিল সব অনুষ্ঠানের।

এ ছাড়াও একাধিক রিসেপশনের আয়োজন করেছিলেন দম্পতি। বিয়ের কয়েক মাস পরে গত জুনে সামাজিকমাধ্যমে স্বরা ঘোষণা করেন, তিনি সন্তানসম্ভবা। অবশেষে স্বরা এবং ফাহাদের ঘর আলো করে এলো কন্যা সন্তান। তারা আদর করে নাম রাখলেন রাবিয়া।

শোনা যাচ্ছে, সুফি সন্ত রাবিয়া বাসরির নামেই সন্তানের নামকরণ করেছেন স্বরা এবং আহমেদ। সোমবার সদ্যোজাতের সঙ্গে বেশ কিছু পারিবারিক ছবি ভাগ করে নিলেন স্বরা। সকলের কাছে আশীর্বাদও চেয়ে নিলেন অভিনেত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ