কবি নজরুলের দুই স্ত্রীর ভূমিকায় স্পর্শিয়া-ইশা! - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কবি নজরুলের দুই স্ত্রীর ভূমিকায় স্পর্শিয়া-ইশা!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। কবির বায়োপিক নির্মাণের দায়িত্ব পেয়েছেন আব্দুল আলিম। ব্যক্তিগত জীবনে দুইবার সংসার পেতেছিলেন তিনি। কবির জীবনীচিত্রেও ফুটিয়ে তোলা হবে তার সংসার জীবন।

সিনেমায় কবি নজরুলের দুই স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার দুই অভিনেত্রী। কবির প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের অর্চিতা স্পর্শিয়াকে। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবীর চরিত্রে অভিনয় করতে পারেন কলকাতার ইশা সাহা।

আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম।’ বিদ্রোহী কবি হিসেবে দুই বাংলাতেই সমান জনপ্রিয় নজরুল। তাই দুই বাংলার অভিনয়শিল্পীদেরই রাখা হচ্ছে সিনেমায়। বায়োপিকে কবির চরিত্রে অভিনয় করবেন কিঞ্জল নন্দ‌।

এই সিনেমাটি নির্মাণের মাধ্যমে পারচালনায় অভিষেক হতে যাচ্চে আব্দুল আলিমের। চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং ছবির সংগীত পরিচালনা করবেন জয় সরকার। ইতোমধ্যে চিত্রনাট্য নিয়ে এক অভিনেত্রীর সঙ্গে আলোচনা শেষ নির্মাতার, বাকি কেবল অন্যজন। চলতি বছরের শেষেই শুরু হবে সিনেমার শুটিং।

এ প্রসঙ্গে ভারতীয় এক গণমাধ্যমে ইশা সাহা বলেন, আমার সঙ্গে একেবারে প্রাথমিক আলাপ হয়েছে। চিত্রনাট্য শুনিনি, তাই এখনই কিছু বলতে পারছি না। কথা তো অনেকের সঙ্গেই হয়।

কবি নজরুলের চরিত্রে অভিনয় প্রসঙ্গে কিঞ্জল বলেন, বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবন পড়ছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাকিটা পরিচালকের হাতে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ