কাফনের কাপড় পড়ে রিজভীর গাড়ি আটকে দিলো যুবদল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৫৩, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাফনের কাপড় পড়ে রিজভীর গাড়ি আটকে দিলো যুবদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১৬, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১৬, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর গাড়ি সামনে কাফনের কাপড় পড়ে আন্দোলন করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। তারা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. রিমানুল ইসলাম রিমুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাস্তায় অবস্থান নেন। রোববার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার কাজীরহাট ব্রিজের ওপর এই প্রতিবাদে অংশ নেন নেতারা।

সংবাদ সূত্র জানায়, সকালে এক অসহায় পরিবারকে সহায়তা করতে পটুয়াখালী আসেন রিজভী। পথে কাজীরহাট ব্রিজ এলাকায় যুবদল নেতারা কাফনের কাপড় পড়ে রাস্তার ওপর অবস্থান নেন এবং রিমুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ বলেন, “রিমু ভাই দলের দুঃসময়ে সবসময় রাজপথে ছিলেন। তার নেতৃত্বে আমরা সভা-সমাবেশ করেছি। তার মতো একজন ত্যাগী নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা উচিত।”

যুবদল নেতা সগির হোসাইন বলেন, “রিমু ভাইকে দল থেকে দূরে রাখা আমাদের জন্য খুব কষ্টের। আমরা আশা করি, কেন্দ্রীয় যুবদল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করবে।”

এ সময় রিজভী বলেন, “আমি বর্তমানে একটি মানবিক কাজে এসেছি, রাজনৈতিক কোনো কাজে নয়। বিষয়টি বিবেচনা করা হবে।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ