কাফনের কাপড় পড়ে সড়ক অবরোধ ছাত্রদলের পদবঞ্চিতদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাফনের কাপড় পড়ে সড়ক অবরোধ ছাত্রদলের পদবঞ্চিতদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ

 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ছাত্রদলের দুই নেতা হত্যা মামলায় বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের আদালতে হাজিরা প্রতিহত করতে আদালত প্রাঙ্গণসহ সড়কে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। এ সময় তারা মাইক্রোবাসসহ তিনটি গাড়ি ভাঙ্চুর করেছে।

জানা যায়, ছাত্রদলের দুই নেতা হত্যা মামলায় বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন নিয়েছিলেন। আজকে সকালে তিনি নরসিংদীর আদালতে উপস্থিত হয়ে জামিন নিতে আসবেন এমন সংবাদে ছাত্রদলের পদবঞ্চিত নেতা সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনউদ্দিনের নেতৃত্বে সকাল থেকেই তারা আদালতে আসার সড়ক অবরোধ করে রাখে।

এ সময় তারা সড়কে খোকনসহ হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। তার পক্ষে হাই কোর্টের আইনজীবীরা আদালতে ঢুকতে চাইলে পদ বঞ্চিত নেতারা তাদের বহনকারী তিনটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আদালত প্রাঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালত প্রাঙ্গনে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ছাত্রদলের পদবঞ্চিত নেতা সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনউদ্দিন বলেন, ত্যাগী ও যোগ্যদের বাদ দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটি বাতিলের আন্দোলন করতে গিয়ে আমাদের দুইজন ভাই মারা গেছে। আর তারা বলছে আমাদের ভাইকে নাকি আমরাই মেরেছি। যতদিন পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার না হবে ততদিন খোকন-শিরীনসহ কোন আসামিই নরসিংদীতে পা ফেরতে পারবে না। আমরা তাদের নরসিংদীর মাটিতে প্রতিহত করবো।

হাইকোর্টের আইনজীবি এডভোকেট ইলতুতমিশ সওদাগর বলেন, আমরা আদালতে যাওয়ার জন্য স্টেডিয়ামের সামনে পৌঁছানো মাত্র তারা গাড়ি থামিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। এ সময় পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী সামনে থাকলে ও তারা এগিয়ে আসেনি। তারা আমাদের তিনটি গাড়ি ভেঙ্গে চুরমার করে ফেলেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, আমরা খবর পেয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে আন্দোলন করে আসছে ছাত্রদলের পদ বঞ্চিত নেতারা। এরই ধারাবাহিকতায় ২৫ মে ছাত্রদলের পদ বঞ্চিত নেতারা মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিলে বের করে। ওই সময় মিছিলে দুর্বৃত্তরা গুলি ছুড়ে। এ সময় ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা নেওয়ার পর তাদের মৃত্যু হয়। এই ঘটনায় খায়রুল কবির খোকন ও তার স্ত্রী শিরীনসহ ৩০ জনের বিরুদ্ধে নিহত সাদেকুরের ভাই আলতাফ হোসেন হত্যা মামলা করেন। এই মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ