কারাবন্দি স্বপন ও এ্যানীর পরিবারের পাশে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারাবন্দি স্বপন ও এ্যানীর পরিবারের পাশে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর পরিবারের পাশে দাঁড়াল বিএনপি।

এই দুই নেতার পরিবারের খোঁজ-খবর নিতে শুক্রবার তাদের বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জিয়া শিশু একাডেমীর মহাপরিচালক এম. হুমায়ুন কবির হুমায়ুন কবির। এ সময় তারা বিএনপির এই দুই নেতার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন।

কারাবন্দি নেতৃবৃন্দের পরিবারের সদস্যদের সঙ্গে যেকোনো পরিস্থিতিতে দল তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতারা।

জহির উদ্দিন স্বপন ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর গ্রেফতার করা হয়। বর্তমানে দুজনই একাধিক মামলায় কাশিমপুর কারাগারে বন্দি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ