কাশিমপুর কারাগারের হাজতির সঙ্গে বাদির বিয়ে - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাশিমপুর কারাগারের হাজতির সঙ্গে বাদির বিয়ে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২১, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২১, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ

 

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ থাকা হাজতির সঙ্গে বিয়ে হয়েছে মামলার বাদির । উচ্চ আদালতের আদেশে শুক্রবার (২০ মে) বিকেলে বাদী ও আসামিপক্ষের স্বজন ও তাদের আইনজীবীদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়।

বর নাঈম মিয়া (২৩)  কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর গ্রামের শাহেদ মিয়ার ছেলে, কনের (১৯) বাড়িও একই এলাকায়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর  ভারপ্রাপ্ত জল সুপার মোঃ নুরুন্নবী ভূঁইয়া জানান,  রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর নাঈমকে ২০২০ সালে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে আনা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ২০২০ সাল থেকে বন্দি হাজতি নাঈম মিয়া। উচ্চ আদালতের নির্দেশে কারাগারের অফিস কক্ষে মামলার বাদি নির্যাতিতা তরুণীর সঙ্গে হাজতি নাঈম মিয়ার বিয়ে সম্পন্ন হয়।

শুক্রবার বিকেলে কারাগারের অফিস রুমে উভয় পরিবারের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়। বিয়ের পর নববধূ বরের স্বজনদের সঙ্গে শ্বশুরবাড়ি চলে যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ