কিংবদন্তী রাজনীতিক সিরাজুল আলম খানের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিংবদন্তী রাজনীতিক সিরাজুল আলম খানের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৯, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৯, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ

 

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দেশের কিংবদন্তী রাজনীতিক সিরাজুল আলম খান আজ বেলা আড়াইটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ-তে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দেশের কিংবদন্তী রাজনীতিক সিরাজুল আলম খান এর মৃত্যুতে তার নিকটজনদের ন্যায় আমিও গভীরভাবে সমব্যাথী। ৭১ -এর মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তার অবদান ছিল অসামান্য। নেতৃত্বে না থাকলেও তিনি অন্তরালে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। রাজনৈতিক অঙ্গনে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে তার পরিচিতি ও সুনাম ছিল ব্যাপক।

তার মৃত্যুতে দেশ ও জাতি মুক্তিযুদ্ধের একজন বলিষ্ঠ সংগঠক ও গুণী রাজনীতিককে হারালো। সিরাজুল আলম খানের রুহের মাগফিরাত কামনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকসন্তপ্ত পরিবারবর্গ, নিকটাত্মীয়, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ