কুড়িগ্রামে কলা গাছের ভেলায় ভেসে এলো ভারতীয় শিশুর মরদেহ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুড়িগ্রামে কলা গাছের ভেলায় ভেসে এলো ভারতীয় শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ

 

কুড়িগ্রাম প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের দুধকুমার নদে কলা গাছের ভেলায় ভেসে এসেছে এক ভারতীয় শিশুর মরদেহ। রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গারুহারা ঘাট এলাকায় ভেলাটি দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলা গাছের কয়েকটি গুঁড়ি দিয়ে তৈরি ভেলার ওপর একটি চাটাই, তার ওপর প্রায় ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ ছিল। মরদেহটি চাদর, মশারি ও পলিথিন দিয়ে ঢাকা ছিল, কেবল মুখটি খোলা ছিল। পাশে ছিল শিশুটির নাম, ঠিকানা ও একটি ভারতীয় মোবাইল নম্বর সম্বলিত একটি চিরকুট।

চিরকুটে লেখা তথ্য অনুযায়ী, শিশুটির নাম সুমীত দাস। পিতার নাম আকুমনি দাস এবং মাতার নাম পদ্মা দাস। ঠিকানা দেওয়া ছিল ডেকাবঘাট, লালবাড়ি, আসাম।

যাত্রাপু‌রের গারুহারা এলাকার ক‌লেজ শিক্ষার্থী ফারুক খান ব‌লেন, সকাল সা‌ড়ে নয়টার দি‌কে কলা গা‌ছের ভেলায় এক‌টি মৃত‌দেহ ভাস‌তে দে‌খে স্থানীয়রা। খবর পে‌য়ে আমি সেখা‌নে যাই। প‌রে লা‌শের স‌ঙ্গে এক‌টি চিরকুট দেখ‌তে পাই। ওই চিরকু‌টে এক‌টি ভারতীয় ফোন নম্বর ছিল। ওই নম্বরে হোয়াটসঅ‌্যাপ যোগা‌যোগ কর‌লে অপরপ্রান্ত থে‌কে সাড়া পাই। অনকু দাস না‌মে এক ব‌্যক্তি শিশু‌টির মামা প‌রিচয় দেন।। প‌রে তি‌নি জানান ‘গত ১০ জুলাই শিশু‌টি সা‌পের কাম‌ড়ে মারা গে‌লে তা‌কে কলা গা‌ছের ভেলায় ভা‌সি‌য়ে দেওয়া হয়।

এ বিষয়ে যাত্রাপুর ইউপি চেয়ারম‌্যার আব্দুল গফুর ব‌লেন, শু‌নে‌ছি শিশু‌টি‌ না‌কি সাপের কাম‌ড়ে মারা গে‌ছে। তার স্বজনরা তা‌কে এক‌টি কলা গা‌ছের ভেলায় ভা‌সি‌য়ে দেয়। ত‌বে ভেলা‌টি কেউ আটকায়‌নি। দুপু‌রের পর জান‌তে পে‌রে‌ছি ভেলা‌টি ব্রহ্মপুত্র ন‌দে ভাস‌তে‌ছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ