কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ৮, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ৮, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত ও মালামাল ক্রোকের আদেশের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। আজ রোববার বিকেল ৪টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।
মিছিল শেষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিঞার সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুর রহিমের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগরীর আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, শাহআলম, লোকমান হোসেন হাওলাদার, কবির উদ্দিন মাস্টার, কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিয়া, এম এ হান্নান মল্লিক, জহিরুল ইসলাম বাশার, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির, কেন্দ্রীয় সদস্য ফজলে কাদের সোহেল, রনি আক্তার, জাহিদুল আলম মিলন, গাজী মোশাররফ হোসেন, শরিফুর রহমান রিপন, শহিদ উল্লাহ, আল ইমরান, মহানগর দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা, মহানগর উত্তরের সদস্য সচিব মো. বাকি বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত শওকত, আওলাদ হোসেন তুহিন, তৌহিদুল ইসলাম মজুমদার শামীম, এম সায়েম উদ্দিন সিয়াম, গাজীপুর মহানগরের আহ্বায়ক হাসান সরোয়ার রাব্বি ও সদস্য সচিব আবুল কাশেম খান, গাজীপুর জেলার আহ্বায়ক সিদ্দিক হোসাইন ও সদস্য সচিব ফারুক ভূঁইয়া, নরসিংদী জেলার আহ্বায়ক হাবিবুর রহমান মিলন ও সদস্য সচিব মোশাররফ হোসেন সজল, নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগর, কুমিল্লা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম জনি, ঢাকা জেলার যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইয়াসিন মোল্লা, নাছির উদ্দীন ও ফারুক প্রমুখ।
এ সময় নেতাকর্মীরা তারেক রহমান ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন এবং দলের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
জনতার আওয়াজ/আ আ