কেন্দ্রে আসা ও গোপন কক্ষের ‘ভোট ডাকাত’ নিয়ে যত ভয়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ৮:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ৮:৩২ পূর্বাহ্ণ

কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ)। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে লড়ছেন দলের দুই বিদ্রোহী প্রার্থী।
এর আগে এই উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৮ সালের ১৫ মে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী। সে হিসেবে বলতে গেলে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন লালমাইবাসী। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়নের ৫৭টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শুরু হবে ভোটগ্রহণ।
জনতার আওয়াজ/আ আ