কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউট্যাবের শীতবস্ত্র বিতরণ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউট্যাবের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২৭, ২০২৪ ১২:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২৭, ২০২৪ ১২:৪৫ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আজিমপুরে সমাজসেবা অধিদপ্তরের ছোটমনি নিবাসে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও অসহায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালিত হয়। এ সময় ইউট্যাবের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল কালাম সরকার ও সহসভাপতি অধ্যাপক আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। তার বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুর চার দিন পর ২৮ জানুয়ারি তার মরদেহ দেশে আনা হয়। ওইদিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ