খন্দকার মোশাররফের সাবেক এপিএস ফুয়াদের জামিন বাতিল করেছেন হাইকোর্ট - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খন্দকার মোশাররফের সাবেক এপিএস ফুয়াদের জামিন বাতিল করেছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১, ২০২৩ ১১:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১, ২০২৩ ১১:৫৮ পূর্বাহ্ণ

 

সিআইডির করা দুই হাজার কোটি টাকার অর্থপাচার মামলায় সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সহকারী একান্ত সচিব (এপিএস) এ এইচ এম ফুয়াদকে দেয়া হাইকোর্টের জামিন বাতিল করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১ জুন) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এসময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী। ফুয়াদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী।

গত বছরের ১৪ নভেম্বর এই মামলায় খন্দকার মোশাররফ হোসেনের সাবেক সহকারী একান্ত সচিব এ এইচ এম ফুয়াদকে জামিন দেন হাইকোর্ট। পরে এই জামিনের রায় স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ