খাগড়াছড়িতে নতুন করে আরো অনেক এলাকা প্লাবিত, দিঘীনালা-লংগদূ সড়কে যান চলাচল বন্ধ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খাগড়াছড়িতে নতুন করে আরো অনেক এলাকা প্লাবিত, দিঘীনালা-লংগদূ সড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ

 

খাগড়াছড়ি জেলার চেঙ্গী নদী ও দিঘীনালা উপজেলার মাঈনী নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। টানা বর্ষণে মাঈনী নদীর পানি বৃদ্ধি পেয়ে পাহাড়ি ঢলে দিঘী নালা মেরুং-লংগদু সড়ক পানিতে ডুবে গেছে। ফলে এ সড়ক মঙ্গলবার সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মেরুং ইউনিয়নের একমাত্র বাজারটিও এখন পানির নিচে। জেলা সদর ও দিঘীনালা উপজেলার কবাখালী, মেরুং ও ছয় শতাধিক বাড়ি-ঘর পানিতে প্লাবিত।

দিঘীনালা উপজেলার ইউএনও আরফাতুল আলম জানান, মাঈনী নদীর পানি বৃদ্ধি পেয়ে এখানকার নিম্নাঞ্চল প্লাবিত। এখানে ২১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে ১০০টি পরিবার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে সুপেয় পানি ও খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হচ্ছে।

এদিকে জেলা সদরে চেঙ্গী নদীর পানি আরও বেড়ে নতুন করে গঞ্জপাড়া, ফুটবিল,গোলাবাড়ি এলাকা প্লাবিত হয়েছে। জেলার শালবাগান, কুমিল্লাটিলা, সবুজবাগ, ইসলামপুসহ বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসের সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ জেলায় এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ