খালেদা জিয়াকে দেখতে আবারও হাসপাতালে মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়াকে দেখতে আবারও হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২৩, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২৩, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও দেখতে গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে হাসপাতালে যান তিনি।

এ সময় মির্জা ফখরুল চিকিৎসকদের কাছে খালেদা জিয়ার চিকিৎসা এবং সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন বলে হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান মির্জা ফখরুল। মেডিকেল বোর্ডের পরামর্শে গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ